রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে মতিঝিল রাজস্ব সার্কেল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

মুজিববর্ষ উপলক্ষে মতিঝিল রাজস্ব সার্কেল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রেস বিজ্ঞপ্তি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঢাকা জেলার মতিঝিল রাজস্ব সার্কেল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২২ সেপ্টেম্বর  ২০২০  মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে  বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল । এসময় তার সাথে মতিঝিল রাজস্ব সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ খান এবং মতিঝিল  ও দনিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মতিঝিল  ও দনিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে  আম, জলপাই,  আমড়া,  আমলকি, বাতাবি লেবুসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Facebook Comments Box

Posted ০৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]