মোঃ ওমর ফারুক :
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ প্রিন্ট
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় কেক কাটা দোয়া মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী সাবেক অতিরিক্ত সচিব,বলেন বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড, বিশ্বাসঘাতক খুনিরা শেখ রাসেলকে হত্যা করেছিল এ ধরনের হত্যাকাণ্ড যাতে আর ঘটতে না পারে বাকি আসামিদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে ও মুক্তিযুদ্ধের পক্ষ কে পুনরায় ক্ষমতায় আনতে হবে তা না হলে দেশ মহা সংকটে নিমজ্জিত হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন শিশু রাসেলকে হত্যা করে ওরা প্রমাণ করেছে ওরা মানুষ না ওরা বিশ্বাসঘাতক,আমেরিকা বাংলাদেশের শত্রু আমেরিকান চাপের কাছে নতি স্বীকার করা যাবে না আমেরিকা হচ্ছে কুমির সেই কুমির এনেছে খাল কেটে
আরো বক্তব্য প্রদান করেন প্রধান বক্তা শফিকুল ইসলাম বাবু মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও আবু সুফিয়ান ভুঁইয়া ফারুক যুগ্ম মহাসচিব, মো জুয়েল মিয়া যুগ্ন মহাসচিব,সেলিম রাজা যুগ্ম মহা সচিব মোহাম্মদ শের আলী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
Posted ০২:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]