সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরের জলিরপাড়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

শনিবার, ৩০ আগস্ট ২০২৫   প্রিন্ট  

মুকসুদপুরের জলিরপাড়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় মুকসুদপুরের জলিরপাড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়ে নেতৃবৃন্দরা এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৭নং জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক সহ-সভাপতি আব্দুস সালাম ফকির।

এ সময় তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যা সহ ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণে উক্ত সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। এখন থেকে তিনি আওয়ামী লীগের সকল কর্মকান্ড থেকেও স্বেচ্ছায় অব্যাহতি নেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন শেখ (ময়ূর) লিখিত বক্তব্য পাঠ করে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উক্ত পদ ও আওয়ামী লীগের সকল কর্মকান্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় জেলা ও উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৫:০৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]