মোঃ ওমর ফারুক :
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট
মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে এই উৎসব পালিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল রাকিব ভূঁইয়া বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাইফুদ্দিন মিয়া, বিদ্যুৎসাহী সদস্য লিটন মিয়া।এসময় বিভিন্ন বিভাগের প্রফেসর সহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় বেশ কয়েকটি স্টল। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী ও শিক্ষকদের পদচরণে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।এ উপলক্ষে আজ দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এসময় বেশ কয়েকটি স্টলে ভাপা পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা প্রদর্শিত এবং বেচাকেনা হয়। মাতুয়াইল এর ঐতিহ্যবাহী হাজী আব্দুল লতিফ ভুঁইয়া কলেজ টি ফলাফলের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। শিক্ষার্থীদের এই সাফল্য ধারাবাহিক ভাবে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধ্যক্ষ মোঃ আবুল বাশার।
Posted ১১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]