বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় SEDP’-এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বই বিতরণ

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

মাগুরায় SEDP’-এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বই বিতরণ

মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসাসহ মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৮ হাজার ৩শ ৩০টি বিভিন্ন ধরনের বই বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বি।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা খাতুন, হাট দারিয়াপর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, ডাঃ নূরুল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সুরাইয়া মুস্তারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বি বলেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে এ-ই সহযোগ বইগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ ও বিদেশের সেরা লেখকবৃন্দের সেরা বইগুলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।

Facebook Comments Box

Posted ০৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]