রংপুর ব্যুরো:
শনিবার, ২৭ মে ২০২৩ প্রিন্ট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীগণ। পরে অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। গত ২৬ মে শুক্রবার সন্ধ্যায় রংপুরের মর্ডান মোড়ে ভাড়া নিয়ে বিবাদে বেরোবির ৫ শিক্ষার্থীকে মারপিট করে বাসচালক ও হেল্পাররা। এ সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শাস্তির আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এ ঘটনায় আহত ৫ শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিক মন্ডল, আলামিন, নয়ন, ফয়সাল ও নাহিদ। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা আহত হোক এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা বর্তমানে সুস্থ রয়েছে। রংপুর তাজহাট মেট্রোপলিটন থানার পুলিশ কর্মকর্তা হোসেন আলী বলেন, অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ করে যাচ্ছি।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]