বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে মোরেলগঞ্জে চেতনানাশক খাবারে শিশুসহ ৪ জন হাসাপাতালে

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

বাগেরহাটে মোরেলগঞ্জে চেতনানাশক খাবারে শিশুসহ ৪ জন হাসাপাতালে

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক খাবার খেয়ে শিশুসহ ৪ জন অজ্ঞান হয়ে পড়েছেন। রবিবার দিবাগত রাত ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের শাজাহান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ৪জনকে উদ্ধার করে রাত ১২টার দিকে হাসপাতালে পাঠিয়েছে।

রাতের খাবার খেয়ে ঘরের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে থাকা ব্যক্তিরা হচ্ছেন, রাজমিস্ত্রী মনির শেখ (৪৫), তার মেয়ে সেতু আক্তার(১৫), ছেলে জিহাদুল ইসলাম(৫) ও বেয়াই মো. জয়নাল আবেদীন(৭২)।

হাসপাতালে চিকিৎসাধীন মনির শেখের স্ত্রী জোসনা বেগম বলেন, রাত ৮টার দিকে ভাত খাওয়ার সাথে সাথেই তার স্বামী, দুই সন্তান ও বেড়াতে আসা বেয়াই ঘরের বিভিন্ন স্থানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এ অবস্থা দেখে সে (জোসনা বেগম) নিজে আর খাবার খায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের সকলকে অজ্ঞান করে মালামাল চুরির উদ্দেশ্যে খাবারের সাথ চেতনানাশক পদার্থ মিলিয়ে রেখেছে বলে সন্দেহ করেন জোসনা বেগম।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, ‘চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। ভয়ের কিছু নেই চিকিৎসায় সবাই সুস্থ হয়ে যাবে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পাওয়ামাত্র পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদেরেক উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ওই বাড়ি থেকে কিছু চুরি হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Facebook Comments Box

Posted ১০:০৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]