বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বাস দুর্ঘটনার ৩দিন পর মিলল হেলপারের লাশ

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

বাগেরহাটে বাস দুর্ঘটনার ৩দিন পর মিলল হেলপারের লাশ

বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস মাছের ঘেরে উল্টে পড়ার তিন দিন পর চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. জুয়েল (৪০) খুলনার রূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুভদিয়া এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মো. নজরুল ইসলামের মাছের ঘেরে উল্টে পড়ে। এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে যান। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়।

এরপর সোমবার (৯ জানুয়ারি) সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার পর তার পরিচয় জানা যায়।

Facebook Comments Box

Posted ১০:২০ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]