বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলা ইউনিটের আলোচনা সভা ও প্যানেল পরিচিতি

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   প্রিন্ট  

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর কেন্দ্রীয়  নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলা ইউনিটের আলোচনা সভা ও প্যানেল পরিচিতি

৭জূলাই-২০২৬ মঙ্গলবার সকাল দশটায় দিনাজপুর শহরের লিলির মোড় হোটেল গ্রান্ড নুর কনফারেন্স রুমে বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের আয়োজনে আসন্ন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুজাউর-রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আসন্ন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান পদপ্রার্থী (মোশারফ গ্রুপের চেয়ারম্যান) মোঃ মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের রুটি রুজির প্রাণ কেন্দ্র হচ্ছে বিএফএ। কৃষি ক্ষেত্রে এই এসোসিয়েশন আগামীতে বিএনপি সরকারের সাথে এক সঙ্গে কাজ করে যাবে। তিনি তাকে চেয়ারম্যান পদে এবং তার প্যানেল এর কোষাধাক্ষ প্রার্থী মোঃ আলাউদ্দিন চৌধুরীকে আগামী ১১ই জুলাই নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফএ নির্বাচনের পরিচালক (কোষাধাক্ষ) পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সহ সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএফএ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মোবারক হোসেন বাচ্চু, বিএফএ সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোমিন সরকার ও সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম ।

বিএএফ দিনাজপুর জেলা ইউনিটের সহ সভাপতি মোঃ জাহিদ আলীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফ এ এর সাবেক পরিচালক এম রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর ইউনিটের কোষাধাক্ষ মোঃ আকবর হোসেন , ডিলারদের মধ্যে বিরল ইউনিটের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন প্রমুখ।

এ সময় বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]