সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রী মেডিকেল ক্যাম্প কুয়াকাটায় যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট  

ফ্রী মেডিকেল ক্যাম্প কুয়াকাটায় যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর যুবদল এ চিকিৎসা সেবার আয়োজন করে।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি এম এ মান্নান চৌধুরী, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশ্রাফ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আলোচনা সভা শেষে দুই শতাধিক গরীব দুখী মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়

Facebook Comments Box

Posted ০৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]