সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান ফেনসিডিল উদ্ধার সহ ২জন আটক

শনিবার, ১৪ জুন ২০২৫   প্রিন্ট  

ফুলবাড়ীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান ফেনসিডিল উদ্ধার সহ ২জন আটক

সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাজির মোড় বাজার এলাকা থেকে থেকে ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে।

গত ১৩ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একদল চৌকস সেনা সদস্য ও স্থানীয় পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। মাদক বিরোধী অভিযানে আটককৃত ২ মাদক কারবারি হলেন মোঃ জাহিদ (৩৫) এবং মোঃ রজ্জাক (৩৬)।
কুড়িগ্রামস্থ সেনাবাহিনীর ক্যাম্প সুত্র জানিয়েছে- মাদক মুক্ত কুড়িগ্রাম গড়ার জন্য সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

সূত্র আরো জানায়- ফুলবাড়ী উপজেলার কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা এবং মাদক সেবীর আনাগোনা চলে আসছিল। এরই প্রেক্ষিতে সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

Facebook Comments Box

Posted ০৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]