সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন সাবেক মেয়র মিরু

রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

প্রার্থিতা ফিরে পেলেন সাবেক মেয়র মিরু

নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা ফেরত পেয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট হালিমুল হক মিরু।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি মঞ্জুর করায় প্রার্থিতা ফিরে পান তিনি।

স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৪ ডিসেম্বর) বাছাইয়ের দিনে ১% ভোটারের স্বাক্ষর যাচাইয়ে একজন ভোটার অস্বীকার করায় হালিমুল হক মিরুর প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে হালিমুল হক মিরু নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন।

Facebook Comments Box

Posted ০৯:০৫ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]