মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহারের হুইল চেয়ার পেয়ে খুশিতে কাঁদলেন প্রতিবন্ধী- সফিবর

সোমবার, ০৬ মার্চ ২০২৩   প্রিন্ট  

প্রধানমন্ত্রীর উপহারের হুইল চেয়ার পেয়ে খুশিতে কাঁদলেন প্রতিবন্ধী- সফিবর

মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের হুইল চেয়ারটিতে বসে খুশিমনে কাঁদতে দেখা গেছে এক শারীরিক প্রতিবন্ধীকে। কাঁদছেন কেন জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যানের অফিসে গেলেই তিনি আমাকে দেখেই অফিসের একজন কর্মচারীকে ডেকে হুইল চেয়ারটি এনে আমার হাতে তুলে দেন। চেয়ারম্যান সাহেবের মানবতা দেখেই আমি মুগ্ধ।

সোমবার ৬ মার্চ দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ শারীরিক প্রতিবন্ধী সফিবর ইসলাম(৪৫)কে এই হুইল চেয়ারটি তার হাতে তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার উপস্থিত ছিলেন।

সফিবর ইসলাম সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ধোপাডাঙ্গা এলাকার মৃত. বছরউদ্দিনের ছেলে।
চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, আমার দায়িত্ব জনগণের সেবা করা। উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারটি তার হাতে তুলে দিয়েছি।

Facebook Comments Box

Posted ০৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]