সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবায় বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   প্রিন্ট  

পবায় বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় ও নতুন যোগদানকৃত কর্মকর্তাদের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। এসময় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা স্বরুপ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বিদায়ী কর্মকর্তাগণ হলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা বিএমডিএ কর্মকর্তা কামরুল আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহনাজ পারভীন, ইউআরসি ইন্সট্রাক্টর লুতফে জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মরিয়ম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মুতমাঈন জাওয়াদ এছাড়াও এসময় উপজেলায় নতুন যোগদানকৃত কর্মকর্তাগন হলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুন নাহার, ব্যানবেইস সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন।

উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সোহেল রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত কর্মকর্তাগন তাদের চাকুরীকালীন অনুভুতি স্মৃতি চারণ করেন।

Facebook Comments Box

Posted ০৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]