বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী সদরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সভা অনুষ্ঠিত

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

নরসিংদী সদরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সভা অনুষ্ঠিত

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নরসিংদী সদর উপজেলা শাখার এক ফলোয়াপ সভা বৃহস্পতিবার ) নরসিংদীর ভেলানগর গ্র্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দদের সমন্বয়ে গঠিত এ সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর ঢাকা বিভাগীয় সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান ও ফিল্ড সমন্বয়কারী মাইমুনা আক্তার রুবি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমন্বয়কারী সাংবাদিক হলধর দাস।
উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত এবং মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনে সকলকে উৎসাহিত করার লক্ষ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন গ্রুপের পিস এম্বাসেডর নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, পিস এম্বাসেডর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মহিলা সংস্থার সভাপতি তাহমিনা আক্তার লাইলি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক
আসাদুজ্জামান খোকন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফররুখ আহমদ, জেলা ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল্লাহ খন্দকার,
নরসিংদী শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, জাতীয় পার্টির সদস্য মাহবুব আলম, এড. মিজানুর রহমান মিন্টু, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মগবুল হোসনে প্রমুখ।

Facebook Comments Box

Posted ০১:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]