বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বিএসটিআই’র লোগো ব্যবহারের অপরাধে অর্থদণ্ড

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

নরসিংদীতে লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বিএসটিআই’র লোগো ব্যবহারের অপরাধে অর্থদণ্ড

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও লাইসেন্স গ্রহণ ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে দুটি প্রতিষ্ঠান মালিককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে নরসিংদী বাজারের স্বর্ণপট্টিতে অবস্থিত মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডার-কে ৫০ হাজার টাকা ও বৌয়াকুড়ে অবস্থিত আল-আমিন বেকারী-কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নরসিংদী জেলায় বিএসটিআই’র দায়িত্বপ্রাপ্ত মাঠ পরিদর্শক ও জেলা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত জানান, জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে ও থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:১০ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]