বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৭৫টি মামলায় ৭৮ হাজার ৮ শত টাকা জরিমানা

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১   প্রিন্ট  

নরসিংদীতে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৭৫টি মামলায় ৭৮ হাজার ৮ শত টাকা জরিমানা
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার দিনব্যাপি নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার ভূমিগণ এবং জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় করোনা ভাইরাস বিস্তাররোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় ১০টি কোর্টের মাধ্যমে ৭৫ টি মামলায় ৭৮ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী,  বিজিবি,  এবং  বাংলাদেশ পুলিশ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের সাথে সহযোগিতা করেন।
এ সময় নরসিংদী সদর পৌরসভা, মাধবদী পৌরসভা এবং রায়পুরা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের সাথে দায়িত্ব পালন করেন। শিবপুর এবং বেলাবো উপজেলায় বিজিবি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের সাথে দায়িত্ব পালন করেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

Posted ০৯:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]