নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ প্রিন্ট
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও এলাকায় এক মা,দকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। তিনি বলেন,”মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য মা,রাত্মক অভিশাপ। এসব অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক জনাব সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ও নরসিংদী জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া,
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদসহ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নরসিংদী গড়ে তুলতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
Posted ০২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]