বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩   প্রিন্ট  

Default Image

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) দুপুর দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা দুইটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, থানার ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন-এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]