সোমবার ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পুলিশের ডিএসবি অফিস পরিদর্শন

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

নওগাঁয় পুলিশের ডিএসবি অফিস পরিদর্শন

নওগাঁর পুলিশ অফিস, ডিএসবি অফিস পরিদর্শন করেন মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

বৃহস্পতিবার ডিআইজি পরিদর্শন উপলক্ষে নওগাঁ জেলায় উপস্থিত হলে জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি রাজশাহীকে সালামী প্রদান করে। সালামী গ্রহণ শেষে তিনি পুলিশ অফিস, নওগাঁ ও ডিএসবি অফিস এবং হিসাব শাখার সদস্যদের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি নওগাঁ পুলিশ অফিস, ডিএসবি অফিস এবং হিসাব শাখার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও রেজিস্টার সমূহ পর্যবেক্ষণ করেন এবং অগ্রিম তথ্য সংগ্রহ ও নজরদারির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে অফিসার ও ওয়াচারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]