রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে, রাজশাহীতে তথ্যমন্ত্রী

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১   প্রিন্ট  

দেশের সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে : রাজশাহীতে তথ্যমন্ত্রী

দেশের সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে, রাজশাহীতে তথ্যমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার(২৬ অক্টোবর)দুপুরে রাজশাহীর সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টার দিকে আকাশপথে রাজশাহী হযরত মখদুম শাহ (রহঃ) এর বিমানবন্দরে পৌঁছান তথ্যমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি বিটিভি রাজশাহী উপকেন্দ্রে যান। বিটিভির উপকেন্দ্র পরিদর্শন শেষে সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন। পরে তিনি সার্কিট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিং যোগ দেন। তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস ধরে মিটিং করে বিএনপি সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পনা করে। প্রকাশ্যে তারা মিটিং করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হল সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা; পবিত্র কোরআন পুজামন্ডপে রেখে আসা এবং বিভিন্ন পুজামন্ডপে হামলা করা। তিনি বলেন, যে পুজামন্ডপে পবিত্র কোরআন রেখে এসেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সে তো রেখে আসেনি।

তাকে দিয়ে রেখে আসানো হয়েছে। যারা এ কাজ করেছে তাকে খুঁজে বের করে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, সারাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য বিএনপি জামায়াতসহ উগ্রবাদী সংগঠন সবসময় তৎপর থাকে। দুর্গাপুজাকে তারা বেছে নিয়ে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা করেছিল। আমারা সেটি বুঝতে পেরেছিলাম সে জন্য তৃণমূলের নেতাকর্মীদের পুজামন্ডপ পাহারা দিতে বলা হয়েছিল। তারা পাহারা দিয়েছে বলে বিএনপি-জামায়াত সারাদেশে হামলা করতে পারেনি। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু। এর আগে তথ্যমন্ত্রী কাজীহাটায় বিটিভির উপকেন্দ্র পরিদর্শন করেন। এই উপকেন্দ্র নিয়ে মন্ত্রী বলেন, ‘রাজশাহী টেলিভিশন কেন্দ্র থেকে সম্প্রচার করার পরিকল্পনা নিয়েছি। এটি যত দ্রুত সম্ভব করবো। এটি করতে হয়তো এক বছর সময় অবশ্যই লাগবে। আগামী নির্বাচনের আগে রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করতে পারবো বলে আমরা আশা করি।’ পরে তথ্যমন্ত্রী সোনামসজিদ স্থলবন্দরের উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন। বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেখান থেকে সীমান্ত পথ দিয়ে তিনি ভারত যাবেন।

Facebook Comments Box

Posted ০৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]