বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঞায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

দাগনভূঞায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” জাতীয় সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা প্রদান ও উন্নয়ন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ সেপ্টেম্বর) সোমবার দুপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী তিন আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, জাপার জেলা সভানেত্রী ফারহানা আইরিন, উপজেলা সভাপতি জহির উদ্দিন প্রমূখ।

তিন দিনব্যাপী সরকারের উন্নয়ন প্রদর্শনী হিসেবে আটটি স্টল এতে অংশগ্রহণ করেন এবং ইউনিয়ন পর্যায়ে জনসাধারণকে অক্ষুণ্ণ সেবা প্রদান করায় ৭ নং মাতুভূঞা ইউনিয়ন, ৪ নং রামনগর ইউনিয়ন, ৬ নং সদর ইউনিয়ন এবং ৩ নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৫:১০ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]