মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে নারীসহ চোর চক্রের দশ সদস্য গ্রেফতার

রবিবার, ২৮ মে ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে নারীসহ চোর চক্রের দশ সদস্য গ্রেফতার

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার ও ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে নারী চোর চক্রের নয়জন সদস্যসহ ১০ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম।

হলেন, সুমাইয়া আক্তার বৃষ্টি(১৮), শিউলী(৩৫), সাবানা আক্তার রিমু(২২), আসমা বেগম(৩৫), নাছিমা আক্তার(৩২), আমেনা খাতুন(২১), কহিনুর বেগম(৩৫), নাজমা(৪০), আকলিমা(৩২) শ্যামল পৌদ্দার(৪৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজের বুয়ার বেশে এবং আত্মীয়-স্বজনের অসুস্থতার জন্য সাহায্যের কথা বলিয়া গাজীপুর টঙ্গীসহ আশপাশের এলাকার বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে মালিকের অনুপস্থিতিতে নকল চাবি দ্বারা তালা খুলে অথবা সু-কৌশলে বাসায় প্রবেশ করে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি করে। চোরাইকৃত স্বর্ণালংকার আসামি শ্যামল পৌদ্দারের নতুন বাজার দোকানে বিক্রি করে। টঙ্গী পূর্ব থানার পুলিশ আসামীদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

Facebook Comments Box

Posted ১১:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]