মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
রবিবার, ০৯ মে ২০২১ প্রিন্ট
ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটের ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
জানা যায়, ভোক্তার অধিকার সংরক্ষণে জেলাব্যাপী অভিযান পরিচালনা করছে কার্যালয়টি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সুশীল এন্ড ব্রাদ্রার্সকে ১৫ হাজার টাকা ও অবৈধ প্রসাধনীর রাখার অপরাধে রিয়া কসমেটিকসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
Posted ০৪:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]