রিপোটার খোরশেদ আলম
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ প্রিন্ট
জিরানী তে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মঙ্গলবার দুপুরে জিরানী ডাক প্রশিক্ষন কেন্দ্র এর পুকুর পাড় ঝোপের ভিতরে থেকে এক অজ্ঞাত নারীর লাশ পাওয়া যায়।
আব্দুল হক নামে এক ব্যক্তি ডাক প্রশিক্ষন কেন্দ্র এর ভিতরে গরু বানতে গেলে সেখানে লাশ দেখতে পায়, তারপর সাথে সাথে ডাক প্রশিক্ষন কেন্দ্র কর্মরত কফিল উদ্দন নামে এক জন কে জানায় , কফিল উদ্দিন কাশিমপুর থানায় জানান, খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ, সি.আই.ডি, পি.বি.আই, ডি.বি ঘটনাস্থলে আসে লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি । নিহতের মুখও মাথায় হাতে আঘাতের চিহ্ন ও দাগ রয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়, তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে ।
Posted ০৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]