আল-মাসুদ লিটন, জামালপুর ( প্রতিনিধি ) :
বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ প্রিন্ট
জামালপুরে ভূমি সেবা সপ্তাহ সমাপনী ও এলএ চেক বিতরণ
জামালপুরে ভূমি সেবা সপ্তাহ সমাপনী ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ মালিকদের মধ্যে এল এ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনু্ষ্টানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান,রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার প্রমুখ।
চলতি ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান বক্তারা। চলমান সেবা সপ্তাহে অনলাইনে মাধ্যমে ৪ হাজার ৪৮ জন ভূমি মালিক উন্নয়ন কর আওতায় নিবন্ধিত হয়েছে। এছাড়াও ১৪৫টি ই-নামজারী আবেদন নিবন্ধিত হয়েছে। দুই শতাধিক ডিসিআর প্রদান করা হয়। অনলাইনে মাধ্যমে ৭টি লাইসেন্স নবায়ন করা হয়। পাশাপাশি খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ করা হয়েছে। পরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ মালিকদের মধ্যে ৯ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকার এল এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।
Posted ০৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]