বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের দয়াময়ী মোড়ে ফুটপাতে ব্যক্তিগত সিঁড়ি

বুধবার, ১০ জুন ২০২৬   প্রিন্ট  

জামালপুরের দয়াময়ী মোড়ে ফুটপাতে ব্যক্তিগত সিঁড়ি

জামালপুর পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা দয়াময়ী মোড়ে সরকারি অর্থে নির্মিত ফুটপাত দখল করে মার্কেটের সিঁড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিগত সরকারের সময়ে দয়াময়ী মোড় এলাকায় রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণ করা হয়। পরে ওই অধিগ্রহণকৃত জমির ওপর জনসাধারণের চলাচলের সুবিধার্থে নির্মাণ করা হয় ফুটপাত।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, উদ্বোধনের আগেই সেই ফুটপাতের একটি অংশ দখল করে মন্দির কমপ্লেক্স মার্কেটের সিঁড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তি দখল করে এ ধরনের স্থাপনা নির্মাণ শুধু আইন লঙ্ঘনই নয়, এটি জনস্বার্থেরও পরিপন্থী।

Facebook Comments Box

Posted ০৩:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]