বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে রংপুর (ডিডিএলডি) উপপরিচালক

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে রংপুর (ডিডিএলডি) উপপরিচালক

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৪নং সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান। গতকাল বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এসে তিনি চলমান উন্নয়ন প্রকল্প , ডিজিটাল তথ্য সেবাকেন্দ্রসহ অন্যান্য কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইউ’পি চেয়ারম্যান,ইউপিসদস্য,কর্মকর্তা, কর্মচারীরা। পরে তিরি ইউনিয়ন পরিষদ চত্তরে একটি ফুলের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া নির্বাহী অফিসার নাহিদ তামান্না,সহকারী ভুমি কমিশনার ভূমি নয়ন কুমার সাহা,সমাজসেবা অফিসার মোঃ মোসাদ্দেকুর রহমান,ইউ’পি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু প্রমূখ। পরে তিনি পরিষদ চেয়ারম্যান রুমে মতবিনিময় সভায় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় শেষে পরির্শন বহিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box

Posted ০৮:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]