সানজিম মিয়া, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ প্রিন্ট
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে মঙ্গলবার রাতে ছিনতাইকৃত ব্যাটারী চালিত ভ্যান উদ্ধারসহ দুইজন ছিনতাইকারী ও এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার বড়বিল ইউনিয়নের পানাপুকুর ঘাঘটটারী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাদেমুল ইসলাম ইসলাম (৩২), সুজা মিয়ার ছেলে লিমন মিয়া (২০) ও সহযোগী রংপুর মহানগরীর মুলাটোল পাকার মাথা এলাকার মৃত নুরল হকের ছেলে আক্তারুজ্জামান বাবু (৫০)।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে বেতগাড়ী ইউনিয়নের খিলনগঞ্জ বাজার থেকে যাত্রী বেশে তিনজন যুবক ভ্যানে উঠে একই ইউনিয়নের চন্দনের হাট যাওয়ার কথা বলে। ভ্যানচালক সঞ্জিত (২৫) ভাড়া হবে ভেবে তাদের ভ্যানে উঠিয়ে রওনা দেয়। এ সময় পথিমধ্যে খিলনগঞ্জ-চন্দনের হাট সড়কের আলদাদপুর শ্মশানের কাছে পৌঁছিলে তাকে উপর্যুপরি কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যায় ছিনতাইকারীরা। ভ্যান চালক সঞ্জিতের বাড়ি গঙ্গাচড়া থানা এলাকার খলেয়া ইউনিয়নের লালচাঁদ পুর গ্রামে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, খাদেমুল ও লিমনকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী রংপুর মহানগরীর মুলাটোল ও গঙ্গাচড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্যানের ব্যাটারীসহ অন্যান্য যন্ত্রাংশ ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার ও সহযোগী আক্তারুজ্জামান বাবুকে আটক করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে তাদের নামে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]