বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক-০২

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

খোকসায় বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক-০২

বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারী, ২০২৩-ইং) বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গি থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত দু’জন হলেন ঢাকার আশুলিয়ার সাধুপাড়া গ্রামের রহমানের ছেলে সোবাহান (৩২) ও খোকসার হিজলাবট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আসিফ (১৯)। আসিফের বিরুদ্ধে খোকসার পৌর মেয়রের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার থেকে বিশেষ অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে টহল দেওয়ার সময় পাতিলডাঙ্গি এলাকায় পৌঁছলে একটি লাল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে আরোহী তিনজন ব্যক্তির মধ্যে পিছনের আরোহী পুলিশের গাড়ি দেখে দৌড় দিলে তাদের সন্দেহ হয়। এসময় মোটরসাইকেলে থাকা বাকি দু’জনের দেহ তল্লাশি করতে গেলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে আটক সোবাহান ও আসিফের নিকট থেকে দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পৌর মেয়রের বাড়িতে সন্ত্রাসী হামলার আসামি পাতিল ডাঙ্গি গ্রামের জাহিদের ছেলে জনি মোটরসাইকেলের পিছন থেকে পালিয়ে গেছে।

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বিদেশি অস্ত্র, গুলি ও মোটরসাইকেল সহ দুজনকে আটক করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে। এদের মধ্যে পালিয়ে যাওয়া ব্যক্তি জনি ও আটক আসিফের বিরুদ্ধে পৌরমেয়রের বাড়িতে সন্ত্রাসী হামলার মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ০৮:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]