রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ প্রিন্ট
বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে নবাব মল্লিকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে এবং পুড়ে ছাই হয়ে যায়। নগদ ৪০ হাজার টাকা সহ ঘরে সমস্ত খাদ্য সামগ্রী সহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে তারা।
খোকসা ফায়ার স্টেশন টিম লিডার বেলাল হোসেন জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হলেও তীব্র তাপদাহে আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী আরো তিনটি পরিবারের বসত বাড়ির ৭ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]