বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৩০,০০০ পিস ইয়াবা এবং আনোয়ারাতে ১১৫ বোতল হুইস্কি জব্দ

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   প্রিন্ট  

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৩০,০০০ পিস ইয়াবা এবং আনোয়ারাতে ১১৫ বোতল হুইস্কি জব্দ

মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর ২০২২ আনুমানিক ০০১৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ০২ জন মোটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে ধাওয়া করলে কাটাবুনিয়া এলাকায় মোটরসাইকেল থেকে ০১ টি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ রাস্তার পাশে বনের মধ্যে ফেলে রাস্তা পরিবর্তন করে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ৩০,০০০ পিস ইয়াবা জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর ২০২২ আনুমানিক ০১২৫ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু কতৃর্ক চট্টগ্রাম বহিঃনোঙরের গহীরা সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত ছোট বোটের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে মাধ্যমে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় বোটটি বার আউলিয় বেড়িবাঁধের পাশে ভিড়িয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটসহ মোঃ নিজাম উদ্দিন (৩০) নামে একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত বোটটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হুইস্কি ও আটককৃত ব্যাক্তিকে আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]