বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সোমবার, ২৭ মার্চ ২০২৩   প্রিন্ট  

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার (২৬ মার্চ) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
এদিন সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
সকালে গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামান, উপপরিচালক স্থানীয় সরকার- মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও দিবসটি পালনে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণ।
এদিকে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করেছে।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]