আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ প্রিন্ট
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুসারে কাজিপুর উপজেলা নবাগত দুর্নীতি প্রতিরোধ কমিটির শপথ গ্রহণ ও দূর্নীতি প্রতিরোধে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহা প্রমুখ।
৯ সদস্য বিশিষ্ট নবাগত কমিটির সপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুরুল ইসলাম ও ফজলুল হক, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাওলানা আব্দুল কাদের, আবদুল্লাহ আল মামুন, মোছাঃ হোসনে আরা পারভীন, এবং মোছাঃ নাজমা খাতুন। তিন বছরের জন্য গঠিত এই কমিটি দুর্নীতির বিরুদ্ধে গণ- সচেতনতা সৃষ্টির জন্য বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা, মতবিনিময় সভা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবেন।
Posted ০৭:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]