রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা নিয়ে সচেতনতা তৈরিতে রাজশাহীতে পুলিশের সমাবেশ

রবিবার, ২১ মার্চ ২০২১   প্রিন্ট  

করোনা নিয়ে সচেতনতা তৈরিতে রাজশাহীতে পুলিশের সমাবেশ

করোনা নিয়ে সচেতনতা তৈরিতে রাজশাহীতে পুলিশের সমাবেশ

করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে রাজশাহীতে আবারও মাঠে নেমেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় রোববার ‘মাস্ক পরার অভ্যাস করি, কোভিডমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে রাজশাহীতে জনসচেতনতামূলক মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর পুলিশ।
সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। সমাবেশে তিনি ঘোষণা দেন- এখন থেকে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে পুলিশের নজরদারি থাকবে। সতর্ক করার পরও মাস্ক না পরে ঘুরে বেড়ালে নেয়া হবে আইনগত ব্যবস্থা। পরে তিনি নগরীর বিভিন্ন বিপণী বিতান ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। রাজশাহী মহানগরীর ১২টি থানাসহ ট্রাফিক বিভাগের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে বোয়ালিয়া মডেল থানার উদ্যোগে সাহেববাজার জিরোপয়েন্টে এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতেই পুলিশ কমিশনার বিশেষ উদ্বুদ্ধকরণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত দোকান মালিক, শ্রমিক ও পথচারীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন।

Facebook Comments Box

Posted ০৯:১০ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]