বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উদ্বোধন করলেন পরী মনি।

শুক্রবার, ০১ মার্চ ২০২৪   প্রিন্ট  

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উদ্বোধন করলেন পরী মনি।

সেরা পন্যে সেরা অফার শ্লোগানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২০। বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে এই ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উদ্বোধন করেন চিত্র নায়িকা পরী মনি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল, মেজর জেনারেল (অবঃ) ইবনে ফজল শায়েখুজ্জামান, নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ তানভীর রহমান, ফিরোজ আলম আরিফুল আম্বিয়া, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), আমিন খান, তোফায়েল আহমেদ, মোস্তফা নাহিদ হোসেন, মোস্তফা কামাল প্রমুখ।

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর ব্রান্ড এ্যাম্বাসেডর হিসেবে সদ্য নিযুক্ত হন পরী মনি।
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সদ্য নিযুক্ত জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বলেন, ওয়ালটন পণ্য এখন আমাদের সবার ঘরে ঘরে। আমার ঘরেও আছে ওয়ালটন ফ্রিজসহ নানান পণ্য। দেশের সীমানা ছাড়িয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে ৪০টিরও বেশি দেশে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটন পরিবারের একজন সদস্য হতে পেরে আমি খুবই আনন্দিত।

সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং নির্দিষ্ট মডেলের ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিলিয়নিয়ার হওয়ার এই সুযোগ পাবেন ক্রেতারা।

Facebook Comments Box

Posted ০৫:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]