রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী বঙ্গবাজারে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ৫০০০ দোকান!

মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

ঐতিহ্যবাহী বঙ্গবাজারে ভয়াবহ আগুন!  পুড়ে ছাই ৫০০০ দোকান!

ঢাকার বঙ্গবাজারে ফের ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের প্রায় পঞ্চাশটি ইউনিট।

ফের আগুন লাগলো ঐতিহ্যবাহী বঙ্গবাজার মার্কেট এনেস্কো টাওয়ার সহ আশেপাশের সব দোকান পুড়ে ছাই।
আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৬ টায় এই আগুন লাগে । দ্রুত ছড়িয়ে পড়েছে ওই আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় পঞ্চাশটি ইউনিট। দমকলের আরও ইউনিটকে ডাকা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস টিম।

জানা গেছে,আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুখ দৈনিক বাংলার নবকন্ঠে জানান, প্রথমে ত্রিশটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে । পরে আরও ইউনিটকে ডাকা হয়।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যোগ দিচ্ছে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বঙ্গবাজার মার্কেটের দোতালা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস প্রধান বলেন,আমাদের প্রথম লক্ষ্য আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমরা সেই কাজ শুরু করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছি।

স্থানীয়রা জানান, এই দুর্ঘটনা ব্যবসায়ীদের পথে নামিয়ে দিয়েছে। আসন্ন ইদুল ফিতর এর বাজার সবে মাএ শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এই ভয়াবহ আগুনে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইতিমধ্যে সেখানের কয়েকশো দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে । সেখানে পোশাকসহ আরও অনেক পণ্য ছিল।এদিকে, আগুন লাগার পরে তা নিয়ন্ত্রণে আনতে কাজে লাগানো হয়েছে সেনাবাহিনী,বিজিবি (বর্ডার গার্ড) নৌবাহিনী এবং বিমানবাহিনীর হেলিকপ্টারকেও। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ভেঙে পড়ে ওই মার্কেটের বিভিন্ন অংশ।

আগুন লাগার পরেই তা ছড়িয়ে পরে এনেক্সকো টাওয়ারে । বঙ্গবাজারের সামনের রাস্তাতেও আগুন ছড়িয়ে পড়ে। বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকোর্ট থেকে গুলিস্তান এবং বঙ্গবাজার সংলগ্ন সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যান চলাচল বন্ধ করা হয় গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়ীয়া, নাজিরা বাজার, আনন্দবাজার সড়ক থেকেও।
লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস দৈনিক বাংলার নবকন্ঠে জানায়,আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তার খাতিরে ওই রাস্তাগুলি বন্ধ রাখা হচ্ছে। গত কয়েকদিনে ঢাকায় একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে । গুলিস্তানের কাছে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে । সেখানে বিস্ফোরণের ঘটনাও ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয় কুড়ি জনের। তারপরেই ঢাকার বেআইনিভাবে তৈরি হওয়া বহুতল ভবনে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অনেক বহুতল ভবন ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজউক রাজধানী উন্নয়ন সংস্থা।

Facebook Comments Box

Posted ০৫:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]