মোঃ ফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি
শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
ঢাকার ধামরাই উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধ প্রদান করেছে আমেনা-নূর ফাউন্ডেশন। গত দুই মাস ব্যাপী গ্রামে গ্রামে ক্যাম্পিং করে বিনা মূলে চিকিৎসা সেবা ব্যবস্থা করেন আমেনা-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। চিকিৎসা সেবা বাহিরেও আমেনা-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক কর্মকান্ডে বেশ প্রশংসা কড়িয়েছেন যেমন স্কুল কলেজ,মসজিদ মাদ্রসা,এতিমখানা,মন্দির,রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে অনুদান দিয়ে যাচ্ছেন।এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনা ও বন্যা কালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমেনা-নূর ফাউন্ডেশন। চাঁদপুর হাজীগঞ্জে ও নোয়াখালি বেগমগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গাকালীন সময়েও পাশে ছিলেন আমেনা-নূর ফাউন্ডেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞান,ইসলামি ইতিহাস ও বাংলা বিভাগের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়া লেখার জন্য বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান ও বীর মুক্তিযোদ্ধা আমেনা জামানের নামে ট্রাস্ট গঠন করেছেন আমেনা-নূর ফাউন্ডেশন।
আজ সূতিপাড়া ইউনিয়নের বরাটিয়া খেলার মাঠে বিনামূল্য চিকিৎসা সেবা অনুষ্ঠানে আমেনা-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে আমেনা-নূর ফাউন্ডেশন সমাজের দরিদ্র অসহায় মানুষদের পাশে রয়েছে। আমরা বিনামূলে চিকিৎসা ছাড়াও মানুষের বাসস্থান ব্যবস্থা করে যাচ্ছি। স্কুল কলেজ,মসজিদ মন্দির, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের অনুদান অব্যহত রয়েছে।
তিনি আরও বলেন, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের সেবা করে যাবেন। পরিশেষে তিনি ৭১ সালের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আমেনা-নূর ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামানের দীর্ঘ আয়ুর জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেন।
Posted ০৬:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]