আশিকুর রহমান সরকার | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে নরসিংদীর কৃতি সন্তান হাজী মো: মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সরকারি বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আওলাদ হোসেন সরকার-এর প্রথম বই “বুকের গহীনে স্বদেশের ছবি”। সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ সংযোজন।

স্বদেশপ্রেম, ব্যক্তিগত অনুভূতি ও গভীর ভাবনার সংমিশ্রণে রচিত এই বইটিতে লেখক তুলে ধরেছেন দেশ ও মানুষের প্রতি তাঁর আন্তরিক উপলব্ধি। সহজ-সরল ভাষা ও আবেগঘন উপস্থাপনায় বইটি পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বইটি প্রকাশ করেছে মেঘদূত প্রকাশন। বইমেলায় প্রকাশনীর স্টল নম্বর ১৩৩–১৩৪-এ বইটি পাওয়া যাবে।
বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা। তবে বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বিশেষ বিক্রয় মূল্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা।
লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ হিসেবে “বুকের গহীনে স্বদেশের ছবি” ইতোমধ্যেই পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে। একুশের চেতনায় অনুপ্রাণিত এই বইটি মেলায় আগত পাঠকদের জন্য হতে পারে একটি অনন্য সংগ্রহ।
Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।