এ. এম. উবায়েদ
রবিবার, ০৯ মে ২০২১ প্রিন্ট
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত তহবিল থেকে সহযোগীতায় জেলা যুবলীগের ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৯ মে) বিকালে বত্রিশ উৎসব কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে নিন্ম আয়ের ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল , যুগ্ম আহ্বায়ক এড. মীর সোহেল , যুগ্ম আহ্বায়ক এ,কে,এম রুহুল আমীন খান, জেলা যুবলীগের অত্যন্ত পরিশ্রমী ও কর্মী বান্ধব যুবনেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, যুবনেতা শফিক, মুরাদ, পারভেজ, সৈকত, হৃদয়, আতিক, মোকশেদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ।
Posted ০৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]