-আকতার জামিল
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ প্রিন্ট
গিয়েছিলাম তেঁতুলিয়ার শীতল প্রান্তে,
যেখানে আকাশ ঘুমোয় মেঘের ভেতর।
ভেবেছিলাম তুমি উঁকি দেবে আজ,
কাঞ্চনজঙ্ঘার মতো শুভ্র, অথচ দূর।
কিন্তু মেঘেরা নামাল নীরবতার পর্দা,
তোমার মুখ মিশে গেল সাদা কুয়াশায়।
আমি দাঁড়িয়ে রইলাম নদীর ধারে,
বাতাসে ভেসে এল তোমার অনুপস্থিতি।
তুমি এখন এক আলোকিত অদৃশ্যতা,
যা দেখা যায় না, তবু দেখা হয়ে থাকে।
তোমার না-থাকাই এক গভীর উপস্থিতি,
যার ভারে কেঁপে ওঠে আমার নিশ্বাস।
ফেরার পথে আকাশ ভিজছিল নীরবে,
চোখের জল চিনে নিচ্ছিল মেঘেরা।
ভাবলাম, প্রেম হয়তো এমনই কিছু,
যেখানে কাঞ্চনজঙ্ঘা আর তুমি একই।
Posted ১২:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]