সোমবার ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪

রবিবার, ০৯ মে ২০২১   প্রিন্ট  

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪

রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন।শনিবার(৮ মে)বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ীর সদর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে বসা ধানের হাটে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলো গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ির ইসরাইল হক(৪৫)একই এলাকার ভ্যানচালক মো. রনি (২০) ভ্যানে কৃষকের ধান নিয়ে হাটে গিয়েছিলেন। দুজনই ঘটনাস্থলে মারা যায়। এদিকে, রাজশাহীর চারঘাটে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোখলেছুর রহমান(৪০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক খাম্বা এবং মাটি কাটা স্কেভেটর যন্ত্র বহন করো হয়।গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল।

এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি ধানের হাটে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে দুইজন নিহত এবং ১৩-১৪ জন আহত হন। ট্রাকটি ব্রেক ফেল করেছিল। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি বলেন, আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালকও আটক আছেন। তাঁর বিরুদ্ধে মামলা হবে।এদিকে, শনিবার সকাল প্রায় ৯ টার দিকে, চারঘাটের বাঁকরা বাজারে সাইকেল আরোহী মখলেছুর পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও ট্রাক চালক হেলালকে আটক করে ।তাঁর বিরুদ্ধে মামলা হবে।

Facebook Comments Box

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]