শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকার মাঝি হতে চায় এটিএম মাজেদুর রহমান মন্ডল বুলন

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ   |   সোমবার, ১৫ মার্চ ২০২১   |   প্রিন্ট

৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকার মাঝি হতে চায় এটিএম মাজেদুর রহমান মন্ডল বুলন

৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকার মাঝি হতে চায় বুলন


কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন আসন্ন ৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এটিএম মাজেদুর রহমান মন্ডল বুলন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজারহাট উপজেলা শাখার এটিএম মাজেদুর রহমান মন্ডল বুলন তরুণ যুব সমাজের আইকন। ছাত্রলীগের দুর্দিনের পরীক্ষিত নেতা বুলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা মার্কার পক্ষে এলাকায় জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে বুলন মুক্তিযুদ্ধের চেতনায় রাজারহাট ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত পরিছন্ন ডিজিটাল সেবা সম্বলিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তৃণমুলের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। জাতির জনকের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এটিএম মাজেদুর রহমান বুলন যুবলীগ নেতা হিসেবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিন রাজারহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার পক্ষে প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরে নির্বাচনী প্রচারণার কাজ অব্যাহত রেখেছেন। ছাত্রলীগের পরীক্ষিত নেতা সত্যিকারের আওয়ামী লীগের যোগ্য নেতা বিবেচনায় বুলন এলাকায় ব্যাপক পরিচিত। বন্যা, খরা, মঙ্গা যে কোন প্রাকৃতিক দুর্যোগে রাজারহাটের অসহায় মানুষের পাশে তিনি রয়েছেন। চলতি করোনাকালীন সময়ে বুলন তার এলাকায় ব্যক্তি উদ্যোগে দুস্থ্য মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। এ কারণে আওয়ামী লীগের পরীক্ষিত নেতা হিসেবে এটিএম মাজেদুর রহমান মন্ডল বুলনকে রাজারহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় এলাকাবাসী। বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী এটিএম মাজেদুর রহমান মন্ডল বুলন জানায়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন গণতন্ত্রের মা শেখ হাসিনা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে দেশ ও জনগণকে সুখ শান্তিতে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। আওয়ামী লীগের তৃনমুলের কর্মী হিসেবে যুবলীগের সদস্য হিসেবে রাজারহাট ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সবার দোয়া ও সমর্থনে আসন্ন নির্বাচনে আমাকে নৌকা মার্কার প্রার্থী করলে নৌকার বিজয় নিশ্চিত হবে। সাধারণ মানুষের কাঙ্খিত প্রত্যাশা পুরণ হবে।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins