পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ প্রিন্ট
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, দিনাজপুর এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ৯ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এস. এম. হাবিবুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান, চেয়ারম্যান, কৃষিবনায়ন ও পরিবেশ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,এড.মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, প্রশাসক, জেলা পরিষদ, দিনাজপুর এবং জনাব মোঃ গোলাম রসুল রাখি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), দিনাজপুর। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিও এর কর্মকর্তা, পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বদরুন্নাহার সীমা। অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ০৬:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]