আব্দুর রহমান মোল্লা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ প্রিন্ট
‘সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামী নিশ্বাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জের কদমতলীতে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই কর্মসূচিটি পালিত হয়। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ফরিদা খানম।
কর্মসূচিটির সার্বিক আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও জিনজিরা ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ। ‘গ্রিন কেরানীগঞ্জ’ ও ‘ক্লিন কেরানীগঞ্জ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মির্জা ফরিদা খানম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন। ঢাকা জেলাকে আরও সবুজ ও নির্মল করে তোলার যে অঙ্গীকার আজ করা হয়েছে, তা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে পরিবেশ দূষণ রোধ ও বৃক্ষরোপণ সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Posted ০৬:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]