শুক্রবার ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট  

মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও চৌরাস্তা মোড় ও চালাকচর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং সংরক্ষণের দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় অভিযানে সহযোগিতা করেন নরসিংদীর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]