শুক্রবার ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট  

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে গাইবান্ধায় আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনাচরণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজাহারুল ইসলাম, বিএনপি গাইবান্ধা পৌর শাখার সভাপতি মো. শহীদুজ্জামান শহীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিউটন প্রিপারেটরি স্কুলের ৫০ শিক্ষার্থীর মধ্যে পরিবেশবিষয়ক টি-শার্ট বিতরণ করা হয়। এছাড়া পরিবেশবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]