মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ প্রিন্ট
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার কার্যালয়ের সম্মেলন কক্ষে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে চাকুরীর ভিআর (ভেরিফিকেশন রিপোর্ট) প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ৪৬ এবং ৪৮ তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে প্রাথমিকভাবে নির্বাচিত ২৭ জন ভিআর প্রার্থী তাঁদের ভিআর তথ্য সংগ্রহে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন, যা তাঁদের জন্য পুরো প্রক্রিয়াটিকে সহজ ও স্বস্তিদায়ক করেছে। তারা পুলিশের এরকম ভালো এবং পজিটিভ আচরণে বিমুগ্ধ।
পুলিশ কমিশনার বলেন, সম্মানিত নাগরিকদের জন্য পুলিশি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।
গত ৮ ই জুলাই ২০২৬ ইং তারিখ রোজ বুধবার অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার উপস্থিত ভিআর প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে বই উপহার তুলে দেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি) এবং মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]