আল মাসুদ লিটন, জামালপুর
রবিবার, ০৫ জুলাই ২০২৬ প্রিন্ট
জামালপুরের মাদারগঞ্জের ৬ নং আদারভিটা ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি পদ স্থগিত করেছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। পাশাপাশি মাদারগঞ্জ উপজেলা কমিটির পদ স্থগিত করার জন্য জামালপুর জেলা বিএনপি কমিটিকে অনুরোধ করেন। রবিবার(৫ জুলাই) দুপুরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এর স্বাক্ষরিত নোটিশে আরো উল্লেখ্য করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর সাথে জড়িয়ে আপনার সম্পর্কে একটি অভিযোগ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা দলের ভাবমূর্তি ও সুনাম দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরো উল্লেখ্য করা হয়, একইসঙ্গে আপনার বিরুদ্ধে কেন স্থায়ীভাবে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৩ (তিন) দিনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করেন।
Posted ০৬:৫১ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]