আব্দুর রহমান মোল্লা
রবিবার, ০৫ জুলাই ২০২৬ প্রিন্ট
রাজধানীর কেরানীগঞ্জের দক্ষিণ থানা এলাকার আমবগানস্থ ডিপজলের গলিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নাঈম (১৭) নামে এক কিশোরকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৩ জুলাই, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ভোররাতের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের বাবা মো. মজনু জানান, তার সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, “আমি আর কোনো মায়ের সন্তানের এমন অকাল মৃত্যু দেখতে চাই না”। বর্তমানে নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় অভিযুক্ত রবিন ও তাজ নামের দুইজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ থানার এসআই মোহাম্মদ রেজাউল। এলাকাবাসীর অভিযোগ, আমবাগান এলাকার ডিপজলের গলিতে প্রায়ই সহিংস ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নান্টু বলেন, “ঘটনার পর পুলিশ এলেও পরবর্তীতে আর কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বলে আমাদের ধারণা”।
আরেক বাসিন্দা রবিন জানান, এলাকায় এ ধরনের ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের অচল খেলার মাঠটি মাদকসেবী ও মাদক কারবারিদের আড্ডাস্থলে পরিণত হওয়ায় কিশোর ও তরুণরা অপরাধের দিকে ঝুঁকছে। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ, হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা এবং স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলমান রয়েছে।
Posted ০২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]